দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনায় পদ্মা নদীতে ডুবে আতিক খসরু নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা ভাবনা শিলাইদহ ঘাটের প্রায় দেড় কিলোমিটার দূর থেকে তার মরদেহ উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, দুপুর ৩টার দিকে আতিফ তার বন্ধুদের নিয়ে পদ্মা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে আতিক পানিতে তলিয়ে যায়। বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে নদীপাড়ের মানুষদের সংবাদ দেয়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যায় সাড়ে ৫টার দিকে স্থানীয়রা শিলাইদহ ঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে আতিকের মরদেহ উদ্ধার করে।
নিহত আতিক পাবনা শহরের গোপালপুর মহল্লার আমির খসরুর দ্বিতীয় সন্তান।
আরএ